প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 12:28 PM
চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক মো: মোজাফ্ফর হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, মোটিভেশনাল স্পিকার মো: আল-মামুন রাসেল। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. সাহাব উদ্দিন।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা উত্তরের সভাপতি নাসিম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: মহিউদ্দিন রনি, সেক্রেটারী মো: জাহিদুল ইসলাম চৌধুরী, জেলা অফিস সম্পাদক মো: মোশারফ হোসেন, জেলা মাদরাসা বিষয়ক সম্পাদক নূর উদ্দিন মাহবুব। এ সময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীবৃন্দ, তাদের অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত
জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়...
ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্...
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার...
নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনায় বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায়...
খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ...
আয়েশা আক্তার।। কুমিল্লা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কু...
হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা
মো. আবুল বাসার সরকার অনলাইন জুয়ায় বিপুল...
কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
নিজ¯^ প্রতিবেদককুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ...