প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 12:32 PM
কুমিল্লায় কৃষি ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
"বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক সাফল্যের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ এক সম্মেলন।" "শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ময়নামতি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। এতে অংশ নেন কুমিল্লা উত্তর ও দক্ষিণ মূখ্য অঞ্চলের অঞ্চল শাখা ব্যবস্থাপকসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। আলোচনায় মূল প্রতিপাদ্য ছিল ৩০ জুন ২০২৫ তারিখ ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের পর্যালোচনা ও আগামীর পরিকল্পনা।
"সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (এক) মোঃ আব্দুর রহিম। তিনি ব্যাংকের উন্নয়ন ও লক্ষ্য পূরণে কর্মকর্তাদের আরো কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে কার্যকর কৌশল গ্রহণ ও মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির বিকল্প নেই।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কুমিল্লা উত্তর উপমহাব্যবস্থাপক ভূপতি রঞ্জন দাস এবং আঞ্চলিক ব্যবস্থাপক কুমিল্লা দক্ষিণ সহকারী মহাব্যবস্থাপক তানভীর সাইফুল্লাহ।"
"সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা বর্তমান সাফল্য, ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও তা অর্জনে করণীয় বিষয়ে মতামত দেন। এছাড়াও ব্যাংকের আধুনিকায়ন, গ্রাহকসেবা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...