প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 Jul 2026, 9:40 PM
গুরনুর ব্রারকে শাস্তি দিলো আইসিসি
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারত জয় পেলেও ব্যক্তিগতভাবে দুঃসংবাদ পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার| ম্যাচ চলাকালে ব্যাটারের দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছোড়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনুষ্ঠানিক সতর্কবার্তা পেয়েছেন এই ডানহাতি পেসার| আইসিসি এক বিবৃতিতে জানায়, ব্রার আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন| এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে বা তার আশপাশে অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে বল নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ| ঘটনাটি ঘটে বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে| ফিল্ডিং করার সময় ব্রার বল কুড়িয়ে নিয়ে ব্যাটারের দিকে এমনভাবে ছুড়ে মারেন, যা আইসিসির মতে ছিল অনুপযুক্ত এবং বিপজ্জনক| এ ঘটনায় তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে| গত ২৪ মাসে এটি ব্রারের প্রথম অপরাধ| আইসিসির এলিট ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য রিচি রিচার্ডসন প্রস্তাবিত শাস্তি মেনে নেন ব্রার| নিজের অপরাধও ¯^ীকার করে নেওয়ায় এ ঘটনায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি| আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার| অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে| শাস্তি পেলেও ম্যাচে বল হাতে কার্যকর ছিলেন গুরনুর ব্রার| তিনি দুটি উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক (ট্যাক্স) আরোপের ঘোষণা দিয়েছে মার্...
ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : খোলা চিঠিতে মেসি
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়ন...
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার
এফএনএসকুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গ...
ইউনিফর্ম পরে আ. লীগের মনোনয়ন জমা, অতিরিক্ত ডিআইজি বাধ্যত...
এফএনএসপুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট...
আর্জেন্টিনার খেলা দেখার পর সমর্থকের মৃত্যু
এফএনএসসাতক্ষীরায় বিশ্বকাপ ফুটবলের স্পেন-আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখা শেষে লাল্টু হোসেন (৩৫) নামের এ...
কারাগারের প্রাচীর টপকে নারী কয়েদির পলায়ন, জেলার বরখাস্ত
এফএনএসগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায়...