...
শিরোনাম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা ⁜ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা ⁜ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের ⁜ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ ⁜ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের ⁜ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ⁜ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট ⁜ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2026, 9:35 AM

...
মামলা-জিডির পরও থামছে না অপরাধ! এক যুগ ধরে আতঙ্কে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ News Image

কুমিল্লা প্রতিনিধি

একের পর এক মামলা, সাধারণ ডায়েরি (জিডি), আদালতের নির্দেশ ও প্রশাসনের উচ্চপর্যায়ে স্মারকলিপি—কিছুতেই থামছে না একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের দৌরাত্ম্য। বরং চলমান মামলা ও গ্রেপ্তারি আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই অপরাধ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চক্রটির বিরুদ্ধে। দীর্ঘ এক যুগ ধরে এই চক্রের টার্গেটে রয়েছেন পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র ও তাঁর পরিবার।

ভুক্তভোগীর অভিযোগ, মুখে মাস্ক, মাথায় হেলমেট এবং নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলে চড়ে চক্রের সদস্যরা নিয়মিত তাঁর ও পরিবারের সদস্যদের অনুসরণ করছে। কখনও ভুয়া প্রশাসনিক পরিচয়, কখনও হ্যান্ডকাফ ও জ্যাকেট ব্যবহার করে অপহরণ ও জিম্মি করার মতো অপরাধেও তারা জড়িত।

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-১, কুমিল্লা সি আর মামলা নং-৬১৫/২৬, তারিখ ১৬ এপ্রিল ২০২৬ গ্রহণ করে তদন্তের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। মামলায় তিনজন নামীয় আসামি ও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।
এছাড়া ১৬ অক্টোবর ২০২৫ তারিখে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া এফআইআর নং-৫১ ও জিআর মামলা নং-৮১২/২০২৫, ধারা ৩৯২/৩৪-এ অভিযোগ করা হয় যে, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাঁকে ছুরিকাঘাত করে এবং তাঁর স্মার্টফোন, নগদ টাকা ও ক্যামেরা লুট করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মামলা রেকর্ড হলেও কয়েকজন আসামি এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, বর্তমানে একই ধরনের অপরাধের ঘটনায় তিনটি মামলা ও দুটি জিডি বিচারাধীন রয়েছে। এছাড়া মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম, জিমেইল ও ফেসবুক আইডি হ্যাক করে অপপ্রচার, বিভ্রান্তি এবং মানহানিকর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ১৫ জুলাই ২০২৬ তারিখেও একই অপরাধী চক্র আবারও অনুসরণ, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির কর্মকাণ্ড অব্যাহত রাখে বলে অভিযোগ করেছেন সাংবাদিক শুভ্র। তাঁর ভাষ্য, চলমান সি আর মামলা, জিআর মামলা, জিডি এবং আদালতের নির্দেশ থাকার পরও অভিযুক্তরা বেপরোয়া হয়ে অপরাধ করে যাচ্ছে এবং প্রকাশ্যে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা আগাম ঘোষণা দিয়ে বিভিন্ন সময়ে অপরাধ সংঘটিত করছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং নানা ছদ্মবেশে ঘুরে বেড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।

এ ঘটনায় মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য, ডিজিটাল আলামত ও মামলার নথি বিশ্লেষণ করে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হলে খুব অল্প সময়ের মধ্যেই প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব।

তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ, সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান অপরাধের রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এক দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, ‘ভুক্তভোগীর দায়ের করা মামলা, জিডি ও আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ‘যদি চলমান মামলার মধ্যেও একই ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে এবং নতুন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়, সেগুলোও তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাক্ষরতার হারে সারাদেশে  কুমিল্লা প্রথম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম

অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...

সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...

উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে  জেলা প্রশাসক
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...

আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...

হোমনায় সরকারি জমি দখল করে  দোকান নির্মাণের হিড়িক
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের  হিড়িক পড়েছে। যে...

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...

‎কুবি প্রতিনিধি :‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
➤ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
➤ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
➤ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন
➤ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
➤ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
➤ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
➤ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
➤ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
➤ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir