...
শিরোনাম
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী ⁜ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার ⁜ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ ⁜ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত ⁜ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা ⁜ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন ⁜ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত ⁜ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও ⁜ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত ⁜ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ⁜ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১ ⁜ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক ⁜ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি ⁜ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jul 2026, 10:18 AM

...
চৌদ্দগ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর ॥ আহত ৪ : থানায় অভিযোগ News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৭ ন¤^র ওয়ার্ডের লক্ষ্মীপুর (মসজিদ পাড়া) এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, কুপিয়ে জখম, ভাঙচুর ও নির্মাণ সামগ্রী লুটপাটের  অভিযোগ উঠেছে| এ ঘটনায় মো. ইমন হোসেন বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন| রবিবার (১৯ জুলাই) বিকালে হামলা ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোছাইন| থানায় দায়েরকৃত অভিযুক্তরা হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার ০৭ নং ওয়ার্ড লক্ষীপুর (মসজিদ পাড়া) এলাকার মৃত আনা মিয়ার ছেলে সাইফুল (৩৭), খোরশেদ আলমের ছেলে সাগর, শাকিল, অহিদুর রহমানের ছেলে তারেক, ফরিদ মিয়ার ছেলে রায়হানসহ

সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন| স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা ও বাড়ি নির্মাণ নিয়ে ইমনের প্রতিবেশী সাইফুল, সাগর, শাকিলদের সঙ্গে বিরোধ ছিলো| ২০০৮ সালে ইমন বসত বাড়ির সীমানা নির্ধারণ করেন এবং ২০২৫ সালে ফাউন্ডেশন দিয়ে নতুন ভবনের কাজ শুরু করেন| তবে প্রতিবেশী সাইফুল  শুরু থেকেই এতে বাঁধা দিয়েছিলো| অভিযোগ অনুযায়ী আরো জানা যায় , গত শনিবার (১৮ জুলাই) বিকেলে নির্মাণ কাজ চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের কাজ বন্ধ করে দেন| এ সময় তারা হুমকি দেন, পুনরায় কাজ করলে প্রাণে হত্যা করা হবে| একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে ইমন, তাঁর স্ত্রী, ভাই ও ভাতিজা বাড়ির সামনে গেলে অভিযুক্তরা রামদা, চাপাতি, লোহার রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান| হামলায় ইমনের ভাইয়ের মাথায় চাপাতির কোপ দেওয়া হয়| তাঁকে বাঁচাতে গেলে অন্যদেরও এলোপাতাড়ি মারধর করা হয়| তাঁর ভাতিজার হাতে লোহার রড দিয়ে আঘাত করা হয়| স্ত্রী আহতদের রক্ষা করতে গেলে তাকেও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়| হামলার সময় স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানিরও শিকার হয়| স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন| হামলার সময় অভিযুক্তরা অভিযোগকারীর নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে যান এবং প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি করেন| এছাড়াও ২ বসতঘরের জানালার সম্পূর্ণ থাই গ্লাস ভেঙে ফেলে| অভিযুক্ত সাইফুল জানান, আমার ও ইমনদের বাড়ির ২য় তলায় নির্মাণ নিয়ে আগে থেকে দ্বন্দ্ব ছিলো| সম্প্রতি সে বিরোধ স্থানীয় ভাবে মিংমাসা হলেও তারা আবারো অন্যায় ভাবে ওয়াল নির্মাণ কাজ শুরু করলে আমি বাঁধা প্রদান করি| পরে ইমন তার শুশুর বাড়ি শ্রীপুর থেকে বহিরাগত নিয়ে এসে আমাদের উপর হামলা করলে আমার ভাগিনা সাগর গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে| এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ আরিফ হোছাইন বলেন, দু’পক্ষের বাড়ির ২য় তলার দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে সংর্ঘের ঘটনা ঘটেছে| খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে| তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে|




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী

আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...

স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...

নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...

মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...

নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
➤ স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
➤ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
➤ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন
➤ ব্রাহ্মণপাড়ায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ৩৩৪ কেজি কার্প মাছের পোনা অবমুক্ত
➤ জেলা পরিষদ প্রশাসককে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির ফূলেল শুভেচ্ছা
➤ বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
➤ ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে কুবির ৩ শিক্ষার্থী কাউন্সিলর নির্বাচিত
➤ কুমিল্লা পরিসংখ্যান কার্যালয়ের পরিচালকের অফিসেই পরিবার নিয়ে বসবাস করছেন, নিচ্ছেন বাড়িভাড়াও
➤ কুমিল্লার মুরাদনগরে রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদান: ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল বরখাস্ত
➤ দারোরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
➤ পাচথুবীর চাঁন্দপুরে কালভার্ট ভাঙা অংশে চরম দুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে দুজনের কারাদণ্ড, ওয়ারেন্টে গ্রেপ্তার ১
➤ তিতাসে শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের কিশোর আটক
➤ লাকসামে জমিজমা সংক্রান্ত বিরোধে থানায় জি ডি
➤ দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
➤ তা'মীরুল উম্মায় কৃতি শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir