প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jul 2026, 12:04 AM
চৌদ্দগ্রামে পূবালী ব্যাংক চিওড়া শাখার “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বাজারে ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথ এর “ক্যাশলেস চিওড়া” ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি, আলোচনা সভা ও ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আকতার হোসেন। এই সময়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের অন্যতম পরিকল্পনা আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। নতুন এই ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে চিওড়া এলাকার গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও সহজে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। পূবালী ব্যাংক পিএলসি, চিওড়া বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, চিওড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজী হাবিব আবু রকিব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবালী ব্যাংক কুমিল্লা এডিসির জোনাল ইনচার্জ ফয়েজুল ইসলাম।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিওড়া বাজারে ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথ চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা শেষে ফিতা কেটে “ক্যাশলেস” এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...