প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 25 Jul 2026, 10:01 AM
৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এফএনএস
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে রাজধানীর গণভবনকে রূপান্তরিত করে ˆতরি করা ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে| প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন| গণভবনকে একসময় ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখা হলেও ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ| ওই দিনের নানা স্মৃতি, আন্দোলনের দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, রক্তমাখা পোশাক, ব্যানার ও প্ল্যাকার্ডসহ বিভিন্ন নিদর্শন সংরক্ষণে পরে গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়| তবে কয়েক দফা উদ্বোধনের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি| এবার সব প্রস্তুতি শেষ হওয়ায় ৫ আগস্ট জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সিদ্ধান্ত হয়েছে| মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করা হবে| এ বিষয়ে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটির শুভ উদ্বোধন করবেন|” তিনি জানান, ৫ আগস্ট ‘¯ৈ^রাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হবে| এ উপলক্ষে চীন ˆমত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| সেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন| সরকারের উদ্যোগ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্মৃতি ও নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এই জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য| সেই সময়ের আন্দোলনের নানা দলিল ও স্মারক এখন সংরক্ষিত রয়েছে গণভবনের এই নতুন জাদুঘরে| দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...