প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2026, 12:04 AM
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। একই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় করা মামলার পলাতক আসামি টুটুল ওরফে মো. তারিকুল মিয়া ওরফে টুটুল ভূঁইয়া (৩১)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইদ্রিছ মিয়া ওরফে ইদ্রিস এবং মায়ের নাম ফাতেমা খাতুন ওরফে ফাতেমা বেগম।
অন্যদিকে, একই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...