...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2026, 9:46 AM

...
কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক যেন এক মরণফাঁদ News Image
​মাসুদ রানা, কুমিল্লা। 

​কুমিল্লার লালমাই উপজেলার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কটি এখন যাত্রী ও যানবাহন চালকদের জন্য এক আতঙ্ক আর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আর স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।


​সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার পার হলেই চোখে পড়ে বিশাল বিশাল সব গর্ত। একইভাবে সড়কের গৈয়ারভাঙ্গা অংশের অবস্থাও বেশ নাজুক; সেখানেও তৈরি হয়েছে গভীর খানাখন্দ।

​প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত সিএনজি, অটোরিকশা ও কুমিল্লা থেকে বাঙ্গড্ডা পর্যন্ত শাহ আলী পরিবহন, নানা ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। চালকেরা গর্তের গভীরতা অনুমান করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যার ফলে হরহামেশাই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

​বাগমারা বাজার থেকে শুরু হয়ে সড়কটি বাঙ্গড্ডায় গিয়ে শেষ হয়েছে। পার্শ্ববর্তী নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার একটি বিশাল জনগোষ্ঠীর জন্য কুমিল্লা সদরে যাতায়াতের এটিই অন্যতম প্রধান পথ। এছাড়া বাণিজ্যিক প্রয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী যানবাহনও প্রতিনিয়ত এই পথ ব্যবহার করে। এত গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন বেহাল দশায় ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

​দ্বীন মোহাম্মদ সুজন নামক, বাগমারা বাজারের ব্যবসায়ী বলেন, "একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায় আর প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। বছরের পর বছর সড়কটির এই বেহাল দশা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি কোনো নজর নেই? আমরা দ্রুত এই সড়ক মেরামতের দাবি জানাচ্ছি।"

​আব্দুল মালেক বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান বলেন,
"আমার ইউনিয়নের গৈয়ারভাঙ্গা এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে আছে। আমরা নিজ উদ্যোগে অনেক সময় ইটের সুরকি দিয়ে গর্ত ভরাট করেছি, কিন্তু তা স্থায়ী হয় না। সড়ক ও জনপথ বিভাগের বিষয়টি জরুরি ভিত্তিতে দেখা উচিত।"
​সমস্যার বিষয়টি স্বীকার করে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, সড়কটির বেহাল দশা এবং জনগণের চরম ভোগান্তির বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত সময়ে সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

​এই বিষয়ে, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, "কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের ক্ষতিগ্রস্ত অংশের বিষয়ে আমরা অবগত হয়েছি। বৃষ্টির কারণে হয়তো দু-একদিন দেরি হতে পারে, তবে সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে খুব দ্রুতই মেরামতের কাজ শুরু করা হবে।"


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir