প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 1 Aug 2026, 10:35 PM
প্রথম টেস্টে দলের সাথে যুক্ত হলেন লিটন
হুট করে ¯^স্তির খবর পেল দেশের ক্রিকেট| অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, সেখানে ছিল না তার নাম| তবে গতকাল শনিবার বোর্ড জানিয়েছে, লিটনকে প্রথম টেস্টের দলে যুক্ত করা হয়েছে| একটি ব্যাপার সহজেই অনুমেয়, লিটনের চোট সেরে ওঠার ব্যাপারে ইতিবাচক রিপোর্ট মিলেছে বলেই তাকে দলে নেওয়া হয়েছে| বোর্ডও আনুষ্ঠানিক ব্যাখ্যায় সে কথাই জানিয়েছে| বিসিবি জানায়, ‘বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস| আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট| চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার| তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে| আজ রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন|’ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে শেষ ওয়ানডেতে চোটের শিকার হন লিটন| চোট নিয়েই ব্যাটিং চালিয়ে যান| এরপর আর খেলা হয়নি তার| অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, গোটা জি¤^াবুয়ে সফর তো হাতছাড়া হয়েছেই, যেতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগেও| তার বদলি হিসেবে গল গ্যালান্টস দলে নেয় নুরুল হাসান সোহানকে| চোট সারাতে লিটনকে দেশের বাইরে নেওয়া হয়| সেখানে চিকিৎসা নিয়ে মিলেছে সুফল| অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস ছাড়াও প্রথম টেস্টের বাংলাদেশ দলে রয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ˆসয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান| চোটের কারণে নাহিদ রানাকে গোটা সিরিজ ও শরিফুল ইসলামকে এই টেস্টে পাচ্ছে না দল|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...