প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:49 AM
ঈদুল আজহাকে ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
মো. আনোয়ারুল ইসলাম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃংখলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি বলেন, “ঈদকে ঘিরে চুরি, ছিনতাই, অজ্ঞানপার্টি ও মাদক কারবারিদের দমনে সজাগ থাকবে প্রশাসন। এছাড়া পশুর হাটে জালনোট প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। হাটে জালটাকা শনাক্তে থাকবে আধুনিক মেশিন ও আইনশৃংখলা বাহিনীর বিশেষ টিম।”
তিনি আরও জানান, যানজট নিরসনে উপজেলা সদর ও হাট এলাকায় বিশেষ ব্যবস্থা থাকবে।
এছাড়া, হাট ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সমাজসেবা কর্মকর্তা, শশীদল বিওপির বিজিবি কমান্ডার, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জোহরা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) মো. সোহেল রানা প্রমুখ।
এছাড়া সভায় অন্যান্য বক্তারা, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা কামনা করা করেন যেন ঈদুল আজহার আনন্দ উদযাপন নির্বিঘœ ও নিরাপদ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত; আহত ৫
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের...
কুবি ক্যাম্পাসে মেসির গ্রাফিতি, বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন শ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, আর এর সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ।...
লবণের গাড়িতে পাচার হচ্ছিল প্রায় ৫ কোটি টাকার ইয়াবা, আটক ৫
নিজস্ব প্রতিবেদক কাভার্ডভ্যানে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া...
মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মী রাসেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা আসামি ও যুবদলকর্মী শহিদুল্লাহ...
কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কুউ...
কুমিল্লা প্রতিনিধি:মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা...
সিআর মামলা-৬১৫/২৫: তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, কোতোয়ালি থ...
স্টাফ রিপোর্টার।। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ সাংবাদিক মওদুদ আব্দুল্ল...