প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 7 Aug 2026, 12:50 AM
চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
এমরান হোসেন বাপ্পি
জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর
নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (০৫ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন স্থানে
গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন সহ ২৪ এর জুলাইয়ের খুনিদের বিচার
ত্বরান্বিত করার দাবিতে এ সমাবেশ করে ১১ দলীয় জোট।
এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি
ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট
মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের
সাবেক আমীর ভিপি. মুহাম্মদ সাহাব উদ্দিন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও
সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে
বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুবশক্তির কেন্দ্রীয় সহ-
সভাপতি সুফিয়ান রায়হান, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মো.
শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা
জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা
জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, উপজেলা এনসিপি’র যুগ্ম
সমন্বয়ক মো. মামুন মজুমদার, উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য ও উপজেলা
যুব বিভাগের সভাপতি মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের
নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মো. মোশাররফ
হোসেন ওপেল, জেলা ছাত্রশিবির নেতা মো. মোজাম্মেল হক প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের
সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া, মো. কপিল উদ্দিন, জামায়াত নেতা মো.
শাহআলম, যুবনেতা রবিউল করিম শামীম, লিয়াকত শিকদার, আব্দুল্লাহ মো. মাছুম,
আব্দুল্লাহ আল মামুন মিশু সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং বিভিন্ন
ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত নেতৃবৃন্দ সহ ১১ দলীয় জোট
নেতাকর্মীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...