প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 14 Nov 2026, 8:37 AM
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
নাজমুল করিম ফারুক, তিতাসে
কুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা
অনুষ্ঠানের মঞ্চে দুইগ্রুপের মারামারির ঘটনায় ৪২জনকে আসামী করে থানায়
মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল
হোসেনের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে উক্ত মামলাটি করেন। উক্ত ঘটনায় একজনকে
আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার জিয়ারকান্দি
ইউনিয়নের গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির
দুইগ্রুপের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।
ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ ও তার ছোট ভাই
তিতাস উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুন ইসলাম আখন্দকে দল থেকে
বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির
আহ্বায়ক আবুল হোসেন এবং শুক্রবার দুপুরে কুমিল্লা (উত্তর) জেলা শ্রমিক দলের
সদস্য সচিব মোহম্মদ আলমগীরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা
হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার জিয়ারকান্দি
ইউনিয়নের গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এমপি
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেয়ার আয়োজন করে উপজেলা বিএনপির
কোষাধ্যক্ষ মো. জামাল হোসেন। উক্ত অনুষ্ঠানে একই গ্রামের উপজেলা বিএনপির
সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ ও তার অনুসারীরা আসতে চাইলে মাঠ সংলগ্ন
সেতুর কাছে জামাল হোসেনের লোকজন বাঁধা দেয়। এমদাদ হোসেন আখন্দ
বিষয়টি এমপিকে অবহিত করতে মঞ্চে আসলে মারামারির ঘটনা ঘটে। এসময়
এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া মঞ্চে উপস্থিত ছিলেন। মারামারি সময় স্থানীয়
নেতৃবৃন্দ এমপিকে নিরাপদে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে যান এবং পরে ঘটনাস্থল
ত্যাগ করেন। উক্ত ঘটনায় উভয়পক্ষের প্রায় ২০জন আহত হয়েছে।
এদিকে, নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে জামাল হোসেনের উত্তেজিত
সমর্থকরা এমদাদ হোসেন আখন্দের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গোপালপুর
বাজারে নির্বাচনী প্রচারণা অফিস ভাংচুর করে। পরে তিতাস থানা পুলিশ
ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে। শুক্রবার পুরো গোপালপুর গ্রামে
থমথমে অবস্থা বিরাজ করছে। আহতরা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
আছে। উল্লেখ্য, বিগত কিছুদিন যাবৎ এমদাদ হোসেন আখন্দ ও জামাল হোসেন
জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায়
নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া বহিষ্কারের বিষয়টি
নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় এমপির মহোদয়ের সামনে
মারামারিতে লিপ্ত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
বহিস্কৃত গোপালপুর গ্রামের সাইমুন ইসলাম আখন্দ জানান, প্রথমে
আমাদেরকে সভাস্থলে যেতে বাঁধা দেয়া হয়। বিষয়টি এমপি মহোদয়কে অবগত
করতে গেলে আমার ভাইয়ের প্রথম হামলা হয় এবং পরে আমাদের বাড়িসহ ব্যবসা
প্রতিষ্ঠান ও পার্টি অফিসে ভাংচুর চালায়। এতে আমাদের প্রায় ১০জন
নেতাকর্মী আহত হয়েছে।
উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আহত জামাল হোসেন সাংবাদিকদের জানান,
অনুষ্ঠান চলাবস্থায় এমদাদ হোসেন আখন্দ ও তার ভাই সাইমুনের নেতৃত্বে মঞ্চে
হামলা করে আমার মাথা ফাটিয়ে দেয়। এসময় আমার প্রায় ১০জন কর্মী আহত
হয়েছে।
তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান, গোপালপুরের পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে। আহত জামাল হোসেনের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে ৪২জনের নাম
উল্লেখপূর্বক ১০০-১৫০জনকে অজ্ঞাত রেখে একটি মামলা করেছে। উক্ত মামলার
একজনকে আটক করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...
বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্...
কাজী খোরশেদ আলম বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে...