প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Nov 2026, 10:16 AM
দুই শিশুর বিয়ে নিবন্ধনের অভিযোগ কাজির বিরুদ্ধে
আরও জানা যায়, কুমিল্লার জেলা রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খালিদ মোহাম্মদ বিন আসাদের স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি আদেশে কাজী সাইফুল হক চৌধুরীকে চৌয়ারা ইউনিয়নের নিকাহ ও তালাক নিবন্ধনের অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, ইউনিয়নটির স্থায়ী নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা তাজুল ইসলামের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় তাঁর লাইসেন্সের কার্যকারিতা শেষ হয়েছে। এ কারণে পদটি শূন্য হওয়ায় পাশের কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার সাইফুল হক চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ৬(১০) অনুসারে এ দায়িত্ব অনধিক ১২০ দিনের জন্য কার্যকর থাকার কথা।
আবেদনকারী আকলিমা আক্তার দাবি করেছেন, বিয়ের কার্যক্রমের ভিডিও ফুটেজ, নিকাহনামা বালাম বহির সংশ্লিষ্ট পৃষ্ঠার কপি এবং দুই কনের জন্মনিবন্ধনের কপি তাঁর কাছে রয়েছে। তদন্তকারী কর্তৃপক্ষ চাইলে এসব নথি উপস্থাপন করবেন বলেও জানান। কাজী সাইফুল হক চৌধুরী বলেন, এ অভিযোগটি ভূয়া। আমি এমন কোন বিয়ে পড়াইনি। এআই দিয়ে করলেও বুঝাতাম এটা সম্পূর্ণ ভূয়া কাগজ। কুমিল্লার জেলা রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন, এমন ঘটনা সত্যি হয়ে থাকলে ছাড় দেয়া হবেনা। আমি অলরেডি কাগজপত্র নিয়ে উপস্থিত হতে বলেছি। অভিযোগ প্রমাণ হলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...