প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2026, 9:26 AM
বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত
৫ আগস্ট ২০২৬ তারিখ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বার্ড-এর লালমাই অডিটরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ), বার্ড। তাঁর উপস্থাপনায় তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহ তুলে ধরেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিজ আইরীন পারভিন, পরিচালক (প্রশাসন), বার্ড। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। উন্মুক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন বার্ড-এর অনুষদ সদস্য, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থী, একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ। আলোচনা সভায় বার্ডের অনুষদবর্গসহ সকল কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণাথী ও বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন জনাব মোঃ ওবায়দুল্লাহ সরদার, সহকারী পরিচালক, বার্ড। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে গত ০৩ আগস্ট ২০২৬ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও ০৫ আগস্ট ২০২৬ তারিখ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত উপলক্ষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...