প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 7 Aug 2026, 8:55 PM
পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার
মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার| গতির সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্স মিলিয়ে ভবিষ্যতের সম্ভাবনাময় পেসার হিসেবেই বিবেচিত হচ্ছিলেন জন টার্নার| কিন্তু দীর্ঘদিনের চোট শেষ পর্যন্ত থামিয়ে দিল সেই যাত্রা| মাত্র ২৫ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ও হ্যাম্পশায়ারের এই ডানহাতি পেসার| টার্নারের এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে| কারণ, হ্যাম্পশায়ারের সঙ্গে তার চুক্তির এখনও দুই বছর বাকি ছিল| পাশাপাশি গত বছরের শেষ পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডেভেলপমেন্ট চুক্তির আওতাতেও ছিলেন তিনি| ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টার্নারের| ওই সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন তিনি| চার ম্যাচে তিনটি উইকেট শিকার করলেও নিজের গতি ও নিয়ন্ত্রিত বোলিং দিয়ে নজর কাড়েন| তবে ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় চোট| গত বছরের জুনে পিঠে স্ট্রেস ফর্&যাকচার ধরা পড়ার পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি| দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া এবং বারবার চোটে পড়ার অভিজ্ঞতাই শেষ পর্যন্ত তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে| এক বিবৃতিতে টার্নার জানান, পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছিল তার ˆশশবের ¯^প্ন| হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে সেই ¯^প্ন পূরণ করতে পারা তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি| তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবং ইনজুরির ইতিহাস তাকে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে| বারবার চোটের কাছে হার মেনে মাত্র ২৫ বছরেই থেমে গেল এই পেশাদার ক্রিকেটারের ক্যারিয়ার|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...