প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2026, 8:31 AM
বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলায় আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৪১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সোনার বাংলা কলেজের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালেহ আহমেদ এবং বুড়িচং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল জলিল ভূইয়া। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।
আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন, সহসভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক আলা উদ্দিন খান জুয়েল, কেন্দ্র সচিব কাজী জসিম উদ্দিন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক ইউসুফ আলী বেগ এবং পরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন, প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...