প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 7 Aug 2026, 9:41 PM
পাথরের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হলো উগান্ডার ফুটবলারকে
ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া| ছিনতাইকারীদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন উগান্ডা জাতীয় দলের ফুটবলার ও এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি| মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর| উগান্ডার রাজধানী কাম্পালার উপশহর মাকিন্দিয়েতে নিজ বাসার কাছেই হামলার শিকার হন ওওরি| পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন| এতে হামলাকারীরা রাস্তার পেভিং স্টোন (পাথরের ব্লক) দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে| প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মারধরের একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন| গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়| পরে উন্নত চিকিৎসার জন্য কাম্পালার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ওইদিনই তিনি মারা যান| ওওরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব এসসি ভিলা| এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে| আমরা শুধু একজন ফুটবলারকে হারাইনি, হারিয়েছি একজন নেতা, একজন ভাই এবং একজন প্রিয় বন্ধুকে| তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা| শান্তিতে ঘুমাও, অধিনায়ক|’ উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশনও ওওরির মৃত্যুতে শোক প্রকাশ করেছে| সংস্থাটি তাকে একজন অনুপ্রেরণাদায়ী নেতা ও উজ্জ্বল তারকা হিসেবে উল্লেখ করে জানায়, ২০২১ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে জাতীয় দলের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি| সংস্থার বিবৃতিতে বলা হয়, ‘ডেভিড ওওরি শুধু একজন ফুটবলার ছিলেন না| তিনি ছিলেন সাহস, বিনয় ও আবেগ দিয়ে নেতৃত্ব দেওয়া একজন অধিনায়ক| উগান্ডা ক্রেনসের জার্সিতে তিনি পুরো জাতির ¯^প্ন বহন করেছেন| তার মৃত্যুতে আমরা একজন সন্তান, একজন নেতা এবং একজন তারকাকে হারালাম| মাঠে ও মাঠের বাইরে তার অবদান কখনো ভোলা যাবে না|’ ওওরির মৃত্যুতে উগান্ডার পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়| দেশটির বিরোধী দলের ক্রীড়া বিষয়ক ছায়ামন্ত্রী জা¤^ালি বুলাসিও মুকাসা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন| একই সঙ্গে ভবিষ্যতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...