...
শিরোনাম
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী ⁜ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ⁜ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার ⁜ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি ⁜ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন ⁜ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ ⁜ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান ⁜ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Aug 2026, 11:40 AM

...
কুমিল্লায় কমছে না ডেঙ্গু ও হামের প্রকোপ News Image
কুমিল্লা জেলায় ডেঙ্গু ও হাম রোগে আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক। প্রতিদিন জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। এ পর্যন্ত ডেঙ্গু ও হামে মোট ১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২২ জন হাম রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৮ জন হাসপাতাল ছেড়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৮৪ জন হাম রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৮৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২ হাজার ৮৭৬ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৫ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ১০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত জুলাই মাসে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫২২ জন। চলতি আগস্ট মাসের প্রথম এক সপ্তাহেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪০ জন। বর্তমানে জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলায় ২ জন, চান্দিনা উপজেলায় ১ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ৯ জন, দাউদকান্দি উপজেলায় ১ জন, দেবিদ্বার উপজেলায় ১ জন, তিতাস উপজেলায় ২ জন এবং মেঘনা উপজেলায় ১ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা জোরদারের আহ্বান জানানো হয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...

শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...

মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...

কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...

দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...

“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...

নাজমুল করিম ফারুক,  তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...

. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
➤ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
➤ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার
➤ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২
➤ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি
➤ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন
➤ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ
➤ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান
➤ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir