প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:20 AM
মনোহরগঞ্জে কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মাত্র আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণ না হওয়ায় বর্ষা মৌসুমে কাদা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় ৫গ্রামের হাজারো পথচারী।
জানা গেছে, উপজেলার শোঁয়ারী পাকা সড়ক থেকে জোড়পাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বরল্লা চৌরাস্তা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাঁচা রয়ে গেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ৫গ্রামের কয়েক হাজার মানুষ ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করেন।
বিশেষ করে বর্ষাকাল এলেই এই কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে, যার ফলে চলাচলে পোহাতে হয় চরম ভোগান্তি। কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াতের সময় প্রায়শই শিক্ষার্থীরা পা পিছলে পড়ে গিয়ে বইখাতা ও স্কুল ড্রেস নষ্ট করে ফেলে।
বিশিষ্ট সমাজ সেবক ও জোড়পাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দিদারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, জোড়পাইয়া গ্রামে দীর্ঘ দিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। জোড়পাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের(সংযোগ) আসা যাওয়ার আড়াই কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকাকরণ না হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় একাকার হয়ে যায়। স্কুলে যাওয়ার পথে কর্দমাক্ত রাস্তায় শিক্ষার্থীরা পিছলে পড়ে গিয়ে স্কুল ড্রেস ও বইখাতা নষ্ট করে ফেলে। এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকা করা অত্যন্ত জরুরি।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির আহমেদ বলে, 'রাস্তায় অতিরিক্ত কাদার জন্য আমরা ঠিকমতো স্কুলে আসতে পারি না।'
জোড়পাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই জানান, তার বিদ্যালয়ে আসার একমাত্র রাস্তাটি কাঁচা। শুকনো মৌসুমে কোনোমতে যাতায়াত করা গেলেও বৃষ্টি হলে এটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ছাত্র-ছাত্রীরা স্কুলে আসার পথে কাদায় পিছলে বইখাতা নিয়ে পড়ে গিয়ে সব নষ্ট করে ফেলে। তিনি জনস্বার্থে দ্রুত রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানান।
এ বিষয়ে উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও মনোহরগঞ্জ উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন -রাস্তাটির ভোগান্তির বিষয়ে আমরা অবগত আছি। নতুন বাজেট আসা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি পাকা করনে চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. কামাল হোসেন জানান, আমি মনোহরগঞ্জ উপজেলায় ৩দিন আগে যোগদান করেছি।রাস্তাটির বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।এছাড়াও স্থানীয় সাংসদ এর সাথে সমন্বয় করে প্রতিটি বিদ্যালয়ের সংযোগ সড়ক দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি পাকাকরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...