প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:32 AM
দুর্লভপুর মডেল হাই স্কুলে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্লভপুর মডেল হাই স্কুলে আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দুর্লভপুর মডেল হাই স্কুলে প্রধান শিক্ষক মো. আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুস সামাদ ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। আবদুস সামাদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী মুহিবুর রহমান পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য খেন আবদুস সামাদ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবদুস সামাদ। অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তথা শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তাকে একযোগে কাজ করতে হবে।
শিক্ষা মানুষকে ভালো মন্দের পার্থক্য করতে শেখায়। শিক্ষা মনুষ্যত্ব বিকাশের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরাও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে, তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামী দিনে থাকবে। আবদুস সামাদ বলেন, নিয়মিত পরিমিত ও পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করতে
হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তোমরাই একদিন দেশ ও জাতির কর্ণধার
হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তিনি আগামী সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের উপহার প্রদানের ঘোষনা করেন।
মো. আবুল কালাম বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজনশিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আবদুস সামাদ ফাউন্ডেশন আমাদের শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এ সময় উপস্থিত ছিলেন দুর্লভপুর মডেল হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক আবদুস সামাদ সহকারী শিক্ষক মো: শাহজাহান, মো: শহীদ উল্লাহ, মো: শহিদুল ইসলাম মজুমদার, রেহেনা বেগম, কানিজ ফাতিমা, শেফালী বেগম, ওমর ফারুক, রঞ্জন চন্দ্র পাল, আবদুল আলীম, লেবুজা বেগম, মো: জহির রায়হান, তাহমিনা আক্তার, আবদুস সামাদ ফাইন্ডেশনের সদস্য মো. ইব্রাহিম হাসান নিশাত, আজিজুল ইসলাম সানি, জিহাদুল ইসলাম, মো: রিফাত আহম্মেদ।
অনুষ্ঠানে দুর্লভপুর মডেল মডেল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ডাইয়রী ও ঘড়ি বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...