...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Aug 2026, 8:37 AM

...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ News Image
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্থাপনে ধীরগতি  ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত মানের পরিবর্তে নিম্নমানের পাইপ ব্যবহার, নির্ধারিত গভীরতার চেয়ে কম গভীরে পাইপ স্থাপন এবং সুপেয় পানির লাইনের সঙ্গে হোটেল ও গৃহস্থালির ময়লা পানির পাইপ স্থাপনের অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী ৩ থেকে ৪ ফুট গভীরে পাইপ স্থাপনের কথা থাকলেও কোথাও কোথাও ২ থেকে ৩ ফুট গভীরে পাইপ বসানো হয়েছে। পাশাপাশি সুপেয় পানির পাইপের সঙ্গে ময়লা পানির পাইপ স্থাপন করা হয়েছে।  এতে পাইপে ফাটল বা লিকেজ হলে দূষিত পানি সরবরাহ লাইনে প্রবেশের আশঙ্কা রয়েছে। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলিত ব্যয় ছিল ৫ কোটি ২২ লাখ ৯১ হাজার ৬৩৬ টাকা। পরবর্তী সময়ে অনুমোদিত ব্যয় ৮ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৫২৭ টাকা ৪২ পয়সা এবং সংশোধিত ব্যয় ৫ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ৪৬৭ টাকা নির্ধারণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান খান-নাসির জেভি। ২০২২ সালের ১০ অক্টোবর কার্যাদেশে  ৯০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পুরোপুরি কাজ শেষ হয়নি। বর্তমানে ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কিছু লাইন চালু করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবদুল আজিজ বলেন, অফিসের নির্দেশে  সুপেয় পানির পাইপের সঙ্গে স্থাপন করা ময়লা পানির পাইপ সরিয়ে ফেলা হবে। বাকি কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। সুপেয় পানির লাইনের সঙ্গে ময়লা পানির পাইপ স্থাপনের ঘটনায় ঠিকাদারকে শোকজ করা হয়েছে। পাইপগুলো সরিয়ে ফেলা  হবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হাশিম বলেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ওভারহেড ট্যাংক নির্মাণ করে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। ডিস্ট্রিবিউশন লাইন ও ব্যবস্থাপনার দায়িত্ব পৌরসভার।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, যতটুকু কাজ হয়েছে, ততটুকুরই বিল দেওয়া হয়েছে। সুপেয় পানি ও ময়লা পানির পাইপ একসঙ্গে স্থাপনের কোনো সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে তা ঠিকাদারি প্রতিষ্ঠানের নিজ দায়িত্বে সরিয়ে নিতে প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir