প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Aug 2026, 12:11 AM
কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা মামলায় আলী আকবর ওরফে কাইল্লা (৭৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) কুমিল্লা শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম ফারাজ।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ এপ্রিল দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা মিজি বাড়ি এলাকায় সাত বছরের ওই শিশু গোসল করতে যায়। এ সময় আলী আকবর তাকে নিজের ঘরের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা অভিযুক্ত আলী আকবরকে আটক করে পুলিশে খবর দেন। ঘটনার পর শিশুটিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির মা নুরুন নাহার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় আলী আকবর ওরফে কাইল্লার বিরুদ্ধে মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত আসামি আলী আকবরকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।
শিশুটির মা নুরুন নাহার বলেন, দ্রুত মামলার রায় হয়েছে। এসব ঘটনায় যদি দ্রুত রায় পায় অপরাধীরা তাহলে আর কেউ এগুলো করতে সাহস করবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...
সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...
সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...