প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jul 2025, 10:04 AM
বুড়িচংয়ে গোমতীর বেরিবাঁধে অবৈধ স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদ অভিযানের সূচনা
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর বেরিবাঁধে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশে বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাবুরবাজার ও কামারখাড়া এলাকার বেরিবাঁধ ঘেঁষা অংশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভির হোসেন। অভিযানে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের একটি টিম, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমন বড়ুয়া, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, কার্য সহকারী নাসির উদ্দিন এবং পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মীরা।
প্রথম ধাপে বাবুরবাজার এলাকার ১৩টি এবং কামারখাড়া এলাকার ১২টি স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সব স্থাপনার মধ্যে দোকান ও বসতঘর ছিল, যেগুলো দীর্ঘদিন ধরে নদীর দুই তীর ও বেরিবাঁধ দখল করে নির্মিত হয়েছে।
ইউএনও মো. তানভির হোসেন জানিয়েছে, এসব অবৈধ স্থাপনার কারণে গোমতী নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছিল। পরিবেশ বিপন্ন হওয়ার পাশাপাশি সরকারি জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা নদী ও বেরিবাঁধের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর প্রতিটি দখলদারকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে দুইদিন সময় দেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে বেরিবাঁধ সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হবে। প্রশাসনের এই উদ্যোগ এলাকায় সাধুবাদ পেলেও অনেকেই চায়, এই কার্যক্রম যেন শুধু অভিযানে সীমাবদ্ধ না থেকে স্থায়ীভাবে বাস্তবায়ন হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৯ মাসে কুমিল্লায় ১০০ খুন, বাড়ছে ধর্ষণ-নারী নির্যাতন
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাত্র নয় মাসে কুমিল্লা জেলায় ১০০টি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের মামলা...
দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার দেবিদ্বারের সাবেক কাউন্সিলর
মোঃ আক্তার হোসেনকাতার থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ...
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কা...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. শর...
শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচারের চেষ্টা, চান্দিনায় দুই...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি ।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশি...
প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নিলেন মনোহরগঞ্জের শতা...
আবুল কালাম আজাদপ্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে এবং কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো.আবু...
কুমিল্লায় নতুন জেলা প্রশাসক রোজী আক্তার
কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস...