প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Aug 2026, 9:11 AM
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
কুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের এক
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোসলেহ উদ্দিনের (৫৫)-এর
বিরুদ্ধে।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের
সাইচাপাড়া গ্রামের দাইয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে রাত
সাড়ে ৯ টার দিকে পুলিশ লাশ উদ্ধারসহ অভিযুক্ত স্বামী মোসলেহ উদ্দিনকে আটক করে
থানায় নিয়ে আসে।
নিহত হাসি বেগম ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মৃত আবদুল খালেক
ভূঁইয়ার মেয়ে। আটক মোসলেহ উদ্দিন সাইচাপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে।
তিনি দীর্ঘ ৩৩ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে গত ৬ মাস আগে দেশে ফেরেন।
এই দম্পতির সাইমন হোসেন (১৯) ও খাদিজা আক্তার (১৬) নামের দুই সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরকীয়া ও পারিবারিক নানা বিষয় নিয়ে
স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এর জেরে প্রায়ই হাসি বেগমের ওপর নির্যাতন
চালাতেন মোসলেহ উদ্দিন। ঘটনার দিন দুপুরে পরকীয়ার জের ধরে হাসি বেগমকে বেদম
মারধর করা হয়। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে ও স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার সময় তাদের মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে
মাকে আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের আসবাবপত্রও এলোমেলো
ছিল। নিহতের মুখে ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত হাসি বেগমের ছেলে সায়মন হোসেন অভিযোগ করেন, এক প্রতিবেশীর সঙ্গে
তাঁর বাবার পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাঁর মাকে প্রায়ই মারধর
করা হতো।
অভিযুক্ত স্বামী মোসলেহ উদ্দিন দাবি করেন, কথা কাটাকাটির একপর্যায়ে তিনি
স্ত্রীকে কয়েকটি চর-থাপ্পর দিয়েছিলেন। তবে এই মারধরে স্ত্রী মারা যেতে পারেন না বলে
দাবি করে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যে শাস্তি আসে, তিনি তা
মাথা পেতে নেবেন। পাশাপাশি পরকীয়ার অভিযোগটি তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি
করেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক
সুরতহাল প্রতিবেদনে নিহতের চোখ ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায়
আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মোঃ আক্তার হোসেন
১০ আগষ্ট ২০২৬
০১৭১৫৭০৬৪০৮
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...