প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Aug 2026, 9:16 AM
ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. হানিফ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া ওই বাড়ির বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মতো বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান হানিফ মিয়া। এ সময় প্রতিবেশী কয়েকজন পুকুরে গোসল করতে গিয়ে তাঁকে পানিতে হাবুডুবু খেতে দেখেন। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, হানিফ মিয়া দীর্ঘ ১০ বছর প্রবাসে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে প্রায় ১৩ বছর আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না এবং ধীরে হাঁটতেন। তবে প্রতিদিনই তিনি পুকুরে গিয়ে গোসল করতেন।
নিহতের বোন জোহরা বেগম বলেন, আমরা পাঁচ বোনের একমাত্র ভাই ছিলেন হানিফ। তিনি আমাদের খুব আদরের ছিলেন। প্রতিদিনই পুকুরে গিয়ে গোসল করতেন। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না, খুব ধীরে হাঁটতেন। আজ গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেলেন। ভাই হারানোর শোক আমরা সহ্য করতে পারছি না।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হোসেন বলেন, পানিতে ডুবে যাওয়া হানিফ মিয়াকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...