প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Aug 2026, 9:50 AM
১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
মোঃ আক্তার হোসেন
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে অধিনে অংশগ্রহন
করে অসাধারণ ফলাফল অর্জন করে কুমিল্লা জেলায় প্রথম স্থান অধিকার করেছে
দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের
শিক্ষার্থী জাকিয়া সুলতানা ইভা। ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২১৭ নম্বর
পেয়ে সে এ কৃতিত্ব অর্জন করেছে।
জাকিয়া সুলতানা ইভা দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের বাসিন্দা। বাবা
মোহাম্মদ জামাল হোসেন ও মা শাহিনুর আকতার, দুজনই সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষক। বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের
কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে জাকিয়া
সুলতানা ইভা।
ইভার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে
আনন্দ সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণ ও আরও বড় সাফল্যের
জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাকিয়া সুলতানা ইভা বলেন, ভবিষ্যতে
মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হিসেবে মানুষের কল্যাণে
কাজ করতে চাই।
ইভার বাবা মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই কৃতিত্ব শুধু আমাদের পরিবারের
জন্য নয়, দেবিদ্বারের শিক্ষাঙ্গনের জন্যও গর্বের। তার এই সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের
অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। আমার মেয়ের
জন্য সকলের নিকট দোয়া চাই।
দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
মজিবুর রহমান বলেন, জাকিয়ার এই সাফল্যে আমরা বিদ্যালয় পরিবার অত্যন্ত
আনন্দিত ও গর্বিত। তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের এই স্বীকৃতি ভবিষ্যৎ
পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...