প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Aug 2026, 9:34 AM
জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
সোহেল রানা, চান্দিনা:
দেশের রেমিট্যান্স খাতকে আরও সমৃদ্ধ করতে ও তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কুমিল্লার চান্দিনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’। রাজধানী ঢাকাভিত্তিক এই ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি চান্দিনা পশ্চিম বাজারের হাজী আলী ম্যানসনের দ্বিতীয় তলায় তাদের নতুন শাখা খুলেছে।
বৃহস্পতিবার বিকেলে এক উৎসবমুখর পরিবেশে যাত্রা অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন এই শাখার পাঠদান কার্যক্রমের সুচনা করা হয়। আয়োজকরা জানান, এ বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শিখে স্থানীয় শিক্ষার্থীরা সহজেই জাপানের শ্রমবাজারে প্রবেশ করতে পারবে এবং দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে।
প্রতিষ্ঠানটির চান্দিনা শাখা ব্যবস্থাপক আব্দুর নূর তুষারের সভাপতিত্বে এবং আনাছ আহম্মেদ সিহাবের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংক চান্দিনা শাখার ব্যবস্থাপক ইনজামানুল হক ভূইয়া সৈকত। তিনি তার বক্তব্যে বলেন, "সঠিক ভাষা শেখা ও প্রয়োজনীয় দক্ষতার অভাবে আমাদের অনেক তরুণ বিদেশে আশানুরূপ সুযোগ পান না। এই উদ্যোগ চান্দিনাসহ পুরো কুমিল্লার যুবসমাজকে জাপানের মতো উন্নত দেশে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ করে দেবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম রাসেল, চান্দিনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আতিকুর রহমান ভূইয়া।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরিফুর রহমান ও এক্সিকিউটিভ অফিসার রাব্বি মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. শফিউল আলম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...