প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Aug 2026, 9:41 AM
মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী ও এক মাদক
কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী দুজন হলেন
মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে রুবেল (২৮) ও মৃত আব্দুল
মতিনের ছেলে মোঃ কবির হোসেন (৩০) এবং মাদক কারবারি আশ্রাফ (৪৫) পাহাড়পুর গ্রামের
মৃত মাতব্বর আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী
নির্দেশনায় এসআই আব্বাস কবির চৌধুরী সঙ্গীয় ফোর্স মুরাদনগর উপজেলা সদরের ডি
আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে বেড়িবাঁধের রাস্তার উপর অভিযান চালিয়ে ছিনতাইকারী
রুবেল ও কবির হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে একই রাতে এসআই কামরুজ্জামান সঙ্গীয়
ফোর্স বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের পাশে ইলিয়টগঞ্জ-মুরাদনগর রোডের
সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আলী
আশ্রাফকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী জানান,
গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...