প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Aug 2026, 9:43 AM
৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে । কুমিল্লার পথসভা সফল করতে মহানগরীর প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দাবিগুলো তুলে ধরতে হবে।
বক্তারা আরও বলেন, লংমার্চ ও পথসভা সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি ইউনিটে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...