প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Aug 2026, 9:45 AM
ব্রাহ্মণপাড়া থানায় মাদকবিরোধী ‘অভিযোগ বক্স’, পরিচয় গোপনে তথ্য দেওয়ার সুযোগ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে ‘অভিযোগ বক্স’ স্থাপন করা হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণপাড়া থানা ভবনের সামনে সাধারণ মানুষের জন্য এ অভিযোগ বক্স স্থাপন করা হয়।
পুলিশ জানায়, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই এবং পরিচয় গোপন রেখে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ নিজের পরিচয় প্রকাশ না করে মাদক কারবারি, মাদক সেবন কিংবা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে লিখিত তথ্য অভিযোগ বক্সে জমা দিতে পারবেন।
পুলিশের ভাষ্য, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগে নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতেই কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় এ কার্যক্রম শুরু করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, কুমিল্লা জেলার অন্যান্য থানার মতো ব্রাহ্মণপাড়া থানাতেও মাদকবিরোধী জনসচেতনতামূলক র্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব কার্যক্রমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
ওসি বলেন, মাদক কারবারি, মাদক সেবন ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়ার জন্যই অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে মাদকমুক্ত ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
থানা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, সাধারণ মানুষ নির্ভয়ে ও পরিচয় গোপন রেখে তথ্য দেওয়ার সুযোগ পেলে মাদকবিরোধী পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...