প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Aug 2026, 9:48 AM
বুড়িচং মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস
বুধবার (২৬ আগস্ট) সকালে কুতুব নগর (ঘোড়ামাড়া) রেজভীয়া হোসাইনীয়া খানকা শরীফ মাঠ থেকে জশনে জুলুসটি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় হয়ে বুড়িচং উপজেলার মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে এসে শেষ হয়।
পরে দরবার শরীফ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদরী (মাদ্দাজিল্লাহুল আলী) । প্রধান অতিথি ছিলেন দরবার শরীফের খলিফা গাজী ফারুক হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন রেজভী, রেজভীয়া হোসাইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি শহিদুল্লাহ রেজভী, আব্দুল জলিল রেজভী, মিজানুর রহমান রেজভী, মাওলানা খায়রুল ইসলাম রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম রেজভী, শাহাজান রেজভীসহ দরবারের ভক্ত-মুরিদ ও স্থানীয় মুসল্লিরা।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপস্থিত হাজারো মুসল্লির মাঝে তবারক বিতরণ করা হয়।
ইমেইলে ছবি আছে
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...