প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 8:49 AM
মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ,
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদরাসা সংগঠনের আয়োজনে সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১আগস্ট) উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।
প্রধান বক্তা ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম এর কুমিল্লা জেলা সভাপতি
মুফতি মাওলানা আমজাদ হোসাইন।
বিশেষ বক্তা ছিলেন শায়খুল হাদীস মুফতি ফয়েজ উল্লাহ।
এসময় বক্তারা বলেন-রাসুল (সাঃ) এর সিরাত মুসলমানদের জন্য জীবন পরিচালনার একটি গাইডলাইন। রাসূল (সাঃ) এর সেই সিরাতকে যথাযথ ভাবে অনুকরণ অনুধাবনের জন্য আজকের আয়োজন। পরে তারা মনোহরগঞ্জ উপজেলায় সিরাতুন্নবী (সা:) কনফারেন্স সুন্দর ভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মো.নিজাম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন কওমি মাদরাসা সংগঠন মনোহরগঞ্জ উপজেলার সহ সভাপতি মাওলানা শহিদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কওমি মাদরাসা সংগঠন মনোহরগঞ্জ উপজেলার
সহ সভাপতি মাওলানা মোজাম্মেল হক, মাওলানা হাসমত উল্লাহ,মাওলানা আবদুল কাদের সরসপুরী,মাওলানা লোকমান হোসাইন, লাকসাম উপজেলা কওমি মাদরাসা সংগঠন নেতা হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ,মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদরাসা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ ফরাজী,মাওলানা নজির আহমেদ, সদস্য মাওলানা শরিফ, হাফেজ হাবিবুর রহমান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...