...
শিরোনাম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ⁜ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত ⁜ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত ⁜ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর! ⁜ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার ⁜ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ! ⁜ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই ⁜ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ⁜ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু ⁜ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি ⁜ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ ⁜ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী ⁜ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি ⁜ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Sep 2026, 9:00 AM

...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত News Image
কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোহরা বেগম নামে এক নারী আহত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) রাতে উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর বাড়ির মালিক মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকশিমুল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জহিরুল ইসলাম, বাবুল, আবুল হোসেন, নজরুল ইসলাম ও মোশারফসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল জাকির হোসেনের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা বাড়িতে ঢুকে ঘরবাড়ি ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাড়িতে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার সময় জাকির হোসেনের মা জোহরা বেগম বাধা দিতে গেলে তিনি আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ কবির হোসেন অভিযোগ করে বলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাই জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। হামলার ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

অন্যদিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন জহিরুল ইসলাম। তিনি বলেন, তারা যে সম্পত্তি ক্রয় করেছেন, সেখানে জাকির হোসেন জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে জাকির হোসেন ও কবির হোসেন নিজেরাই বাড়িঘর ভাঙচুর করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

জহিরুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় তার ভাই তরিকুল ইসলামের ওপরও হামলা হয়েছে। বর্তমানে তার ভাই বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...

সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...

রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...

বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...

মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...

বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...

এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!

আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...

মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার মেঘনায় হত্যা ও লাশ গুমের মামলায় মো. শাকিল (২৪) নামে এক আসামিকে যাবজ্জীবন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
➤ রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
➤ বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক, পুলিশ সদস্য আহত
➤ বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
➤ মেঘনায় হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার
➤ হোমনায় শিশু চোর সন্দেহে দুই নারীকে পুলিশে সোপর্দ!
➤ যুবলীগ নেতা বড় ভাই এর মিথ্যা মামলায় আর হয়রানিতে দিশেহারা ছোট ভাই
➤ ব্রাহ্মণপাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
➤ নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
➤ কুবিতে লংকাবাংলা ফাউন্ডেশনের ফলজ ও ঔষধি চারা রোপণ কর্মসূচি
➤ মনোহরগঞ্জে কওমি মাদরাসা সংগঠনের সিরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে অসহায় নারী-পুরুষের কর্মসংস্থানে সেলাই মেশিন ও রিকশা বিতরণ
➤ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতেকুমিল্লায় ১১ দলের লিফলেট বিতরণ
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান: এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী
➤ চান্দিনায় ফেসবুক লাইভে অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি
➤ নজরুল ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার প্রতীক-ইউএনও অশোক বিক্রম চাকমা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir