প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Sep 2026, 8:52 AM
মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ২৫০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।গ্রেফতারকৃতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত বজলু ড্রাইভারের ছেলে মোঃ স্বপন মিয়া (৫০),হাতিমারা বেঁধে বাড়ির বাসিন্দা মৃত মো: আব্দুল মান্নানের ছেলে বাঁধন (২৩)।
বুধবার (২সেপ্টেম্বর)দুপুর ২টার সময় নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হারাধন চন্দ্র দাস এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুর ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হাতিমারা গ্রামে মো.স্বপন মিয়ার ভাতের হোটেলে অভিযান চালিয়ে হাতিমারা গ্রামের মৃত বজলু ড্রাইভারের ছেলে মোঃ স্বপন মিয়া (৫০),হাতিমারা বেঁধে বাড়ির বাসিন্দা মৃত মো: আব্দুল মান্নানের ছেলে বাঁধন (২৩)কে আটক করে। এসময় ভাতের হোটেল ও তাদের দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
আটক দুজনকে মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থেকে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়াও আরো চিহ্নিত কয়েকজন ইয়াবাসেবী ও বিক্রতা এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার করে এলাকাকে মাদকমুক্ত ও যুব সমাজের প্রতি অনুরোধ করেছেন সচেতন এলাকাবাসী।
এবিষয়ে নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম জানান,হাতিমারা গ্রামের মোঃ স্বপন মিয়া দীর্ঘ দিন থেকে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যাবসা চালিয়ে আসছে বলে আমরা সংবাদ পেয়েছি। বুধবার দুপুর ২টার দিকে আমাদের ফাঁড়ি থেকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মো.স্বপন মিয়া ও বাঁধনকে (ভাতের হোটেলে) গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন -মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হবে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...