...
শিরোনাম
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান ⁜ ১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল ⁜ কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান ⁜ মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি ⁜ কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন ⁜ এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দিনমজুর সহ নিহত ২ ⁜ জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতা অর্জন করলে কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবেনা-এমপি আবুল কালাম ⁜ ব্রাহ্মণপাড়ায় ছেলে হত্যার বিচার চান পিতা ⁜ বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত ⁜ মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণপাড়ার দুলালপুরে পুলিশের র‍্যালি-সমাবেশ ⁜ ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাণ হারালেন কিশোর ⁜ বরুড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ⁜ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ⁜ কারাগার থেকে বের হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ইউপি নির্বাচন: প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই ⁜ এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল ⁜ কুমিল্লার বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Sep 2026, 9:08 AM

...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ News Image
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার কদমতলী এলাকার শরীফুল ইসলাম শান্ত (২৭), কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরহাট যশপুর কাজী বাড়ির মো. মাসুম বিল্লা ওরফে রবিন (৩১) এবং লাকসাম উপজেলার মোহাম্মদপুর এলাকার আরাফাত হোসেন (১৪)। তাঁদের মধ্যে মাসুম বিল্লাকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছে পিবিআই।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকায় পিবিআই কুমিল্লা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান।
পিবিআই জানায়, গত ৩ মে সকালে চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ছমিরন খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শয়নকক্ষের দরজা খোলা, কাঠের আলমারি খোলা এবং কাপড়চোপড় এলোমেলো অবস্থায় ছিল। পরে জানা যায়, বাড়িতে ধান কাটার শ্রমিক হিসেবে থাকা কয়েকজন শ্রমিক টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন।
তদন্তে পিবিআই জানতে পারে, গ্রেপ্তার তিনজন আগে চট্টগ্রামের কর্ণফুলী ফিশারি ঘাটে একসঙ্গে কাজ করতেন। পরে তাঁরা ধানকাটা শ্রমিকের পরিচয়ে কুমিল্লায় এসে ছমিরন খাতুনের বাড়িতে অবস্থান নেন।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন ধান কাটার কাজ ঠিকমতো না জানা এবং ধান নষ্ট হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে ছমিরন খাতুন ও তাঁর স্বামীর কথা-কাটাকাটি হয়। পরে রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তাঁরা।
রাত ১টা থেকে দেড়টার মধ্যে ছমিরন খাতুনের ঘরে ঢুকে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। লুট হওয়া নগদ টাকার পরিমাণ ৭০ হাজার এবং স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পিবিআই।
এ ঘটনায় নিহতের ছেলে মো. বশির আহাম্মদ বাদী হয়ে চান্দিনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। প্রথমে চান্দিনা থানা-পুলিশ সাত দিন তদন্ত করে। পরে ১০ মে মামলাটির তদন্তভার নেয় পিবিআই কুমিল্লা জেলা।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই কুমিল্লার উপপরিদর্শক (নিঃ) মো. আমিরুল ইসলামের নেতৃত্বে তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ থেকে ১৫ মে চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৪ বছর বয়সী আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর ঘটনার মূল পরিকল্পনাকারী মাসুম বিল্লা ওরফে রবিনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন দিক বিশ্লেষণ করে তদন্তের মাধ্যমে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমা...

মাহফুজ নান্টু‎জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও‎বাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...

১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক ‎১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...

এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...

মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...

কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...

কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...

এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপি জসিমের
এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, আগামী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান
➤ ১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
➤ কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
➤ এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান
➤ মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি
➤ কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন
➤ এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দিনমজুর সহ নিহত ২
➤ জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতা অর্জন করলে কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবেনা-এমপি আবুল কালাম
➤ ব্রাহ্মণপাড়ায় ছেলে হত্যার বিচার চান পিতা
➤ বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত
➤ মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণপাড়ার দুলালপুরে পুলিশের র‍্যালি-সমাবেশ
➤ ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাণ হারালেন কিশোর
➤ বরুড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
➤ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
➤ কারাগার থেকে বের হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ইউপি নির্বাচন: প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই
➤ এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল
➤ কুমিল্লার বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir