প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 12:19 AM
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এর মধ্যে প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ পেয়েছেন ডা. আরিফ হায়দার।
চিকিৎসা পেশার পাশাপাশি ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ডা. মোঃ-আরিফ হায়দার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালে কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ছাত্রজীবনে তাঁর সাংগঠনিক ও রাজনৈতিক পথচলা শুরু হয়। সে সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজের সন্ধানী সংগঠনের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে সন্ধানীর যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক, পূর্ণ রোগী কল্যাণ সম্পাদক এবং এজিএস পদে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি রোটার্যাক্ট ক্লাব অব কুমেকের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রদলের সঙ্গেও যুক্ত ছিলেন। সংগঠনটিতে তিনি পর্যায়ক্রমে আপ্যায়ন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সঙ্গে তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয়। তিনি ড্যাব কুমিল্লার আজীবন সদস্য পদ লাভ করেন। এরপর ড্যাবের সাংগঠনিক কার্যক্রমে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জেলা ড্যাব এবং পরবর্তীতে কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে কুমিল্লা মহানগর ড্যাবের কমিটি স্থগিত রয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ চিকিৎসা ও সাংগঠনিক জীবনের অভিজ্ঞতার পর এবার কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ডা. আরিফ হায়দার।
বেপজার বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র বর্তমান ও স্থায়ী ঠিকানায় পাঠানো হবে এবং আগামী ১ অক্টোবর ২০২৬ সকাল ৯টায় কুমিল্লা ইপিজেডের বেপজা জোন কার্যালয়ে যোগদানের কথা রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...