প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:43 AM
ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও পাঁচজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট সাতজন গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল পাকা সড়কে দুই যুবককে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—মো. মেহেরাজ হোসেন সিয়াম (১৯) ও মো. সাকিব (২৩)। সিয়াম ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা এবং সাকিব একই উপজেলার উত্তর তেতাভূমি এলাকার বাসিন্দা। তাঁরা শশীদল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, থানার এসআই সুজন কুমার আচার্য্য, এসআই মো. মাহতাব হোসেন ও এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অপরাধে মো. রিয়াদ (১৯), মো. সাদ্দাম (২৮), মো. বখতিয়ার (২০), মো. কাউছার (৩৫) ও মো. আনিছ (২৮) নামের পাঁচজনকে আটক করা হয়।
পরে তাঁদের মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা প্রদানের কথা জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...