প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Sep 2026, 10:11 AM
কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবগঠিত ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার’-এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, তৃতীয় ভাষা শিক্ষা, পেশাগত উন্নয়ন ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্ম-অভিজ্ঞতা অর্জনের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) পরিচালক হিসেবে জনাব মো. মুজিবুর রহমান মজুমদার, রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-কে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দায়িত্ব প্রদান করা হলো। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি উক্ত সেন্টারের পরিচালকের (অতিরিক্ত) দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার নামে নতুন একটি কেন্দ্র চালু হচ্ছে। এতে আমাকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে আরও দুটি দপ্তরের দায়িত্বে আছি। এটিসহ মোট তিনটি দপ্তরের দায়িত্ব হলো। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ চেষ্টা করে যথাযথভাবে পালন করব।’
তিনি আরও বলেন, ‘এতগুলো দায়িত্ব পালন করা আমার জন্য কিছুটা কষ্টকর হয়ে যাবে। তাই উপাচার্য মহোদয়ের কাছে অনুরোধ করব, আমাকে যেন কোনো একটি দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইকিউএসি থেকে দেওয়া প্রস্তাবনা অনুযায়ী, কেন্দ্রটি চালু হলে শিক্ষার্থীরা ক্যারিয়ার উন্নয়ন, কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, তৃতীয় ভাষা শিক্ষা, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স ও সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...