প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Oct 2026, 8:51 AM
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ‘আপনজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের কুমিল্লা জেলা শাখার সভাপতি দৈনিক বাংলার কুমিল্লা দঃ জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তরুন ও সাধারন সম্পাদক সাংবাদিক জুয়েল রানা মজুমদার সহ উপদেষ্টারা অতিথিদের হাত থেকে ‘আপনজন সম্মাননা’ স্মারক গ্রহন করেন।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারি আবু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর গনি, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান ওয়াসিম , কেন্দ্রীয় নীতি-নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর আলম, ড.সফিকুল আলম হেলাল এবং সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদা খানম শিল্পী। ক্রীড়াবিদ মাহবুবুল আলম চপল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রোটারিয়ান প্রদীপ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা মো. গোলাম সামদানী, সিসিএন ইউনিভার্সিটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইফতেখার ইসলাম সিয়াম, সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাংবাদিক সাদিক হোসেন মামুন, সাংবাদিক ওমর ফারুকি তাপস, বিভাগীয় সাংগঠনিক মোঃ শরীফ হোসাইন, সাবেক বিভাগীয় সভাপতি হারিছুর রহমান, রোটারিয়ান আহমেদ ইমন, , সংগঠনের সহসভাপতি শাকিল মোল্লা, হামিদুর রহমান জামিল, ফজলুল হক জয়, সমাজসেবক মো. হাসান, আতাউর রহমান জুয়েল, মোহাম্মদ মনজু, সহবিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ মিয়াজী, সিটি করপোরেশন প্রশাসকের প্রতিনিধি আসিফ মাহমুদ, সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক এম হাসান, সাংবাদিক দেলোয়ার হোসেন আকাইদ,বাইয়েষ্টের ইঞ্জিনিয়ার ফয়সল আহমেদ জিলানী, সহ অন্যান্যরা,
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য অটুট রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজের কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল করিম ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...
আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার ক...
আবুল কালাম আজাদআন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান প্রফেশনাল গলফার...
কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায়...
সোহেল রানা, চান্দিনা।শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প...
চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্...
চৌদ্দগ্রাম প্রতিনিধিব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একেএ...