প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2026, 8:39 AM
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
মালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজিব (২৭) নামে এক প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে মালদ্বীপে নিজের কক্ষে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা জানানো হলেও ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে নিহতের পরিবার। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত মো. সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার পুরাতন মকিমের বাড়ির আব্দুল খালেকের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মালদ্বীপে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী তাঁদের জানিয়েছেন, সজিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে মালদ্বীপ থেকে মুঠোফোনে পরিবারের সদস্যদের কাছে তাঁর মৃত্যুর খবর আসে।
নিহতের এক চাচাতো ভাই জানান, শনিবার সকালে তাঁরা খবর পান, সজিবের কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে। পরে মালদ্বীপের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধারের সময় সজিবের কক্ষে থাকা কুমিল্লার বরুড়া উপজেলার দুই বাংলাদেশি ও একজন নেপালি প্রবাসী সেখানে ছিলেন না বলে তাঁদের জানানো হয়েছে। ওই তিনজনের অনুপস্থিতি এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এ কারণে মালদ্বীপে অবস্থানরত কয়েকজন প্রবাসীর মধ্যেও সজিবের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, দেশে থাকা সজিবের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন সজিব। তাঁর এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, নিহত সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছে তাঁর পরিবার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...
আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...
মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...
সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ...
আরিফুর রহমান স্বপন, লাকসামসাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংব...