...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ⁜ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ⁜ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান ⁜ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি” ⁜ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল ⁜ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ⁜ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান ⁜ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা ⁜ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিথ্যা গুজবে কান দিবেন না।। ⁜ ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা ⁜ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2026, 8:10 AM

...
কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১২ অক্টোবর: কুমিল্লা সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে সিটি করপোরেশনের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।

সিটি করপোরেশনের সহযোগিতায় জেলা সমাজসেবা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনটি ওয়ার্ডের তথ্য সংগ্রহের জন্য দুজন সুপারভাইজার ও ২০ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন। তাঁরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে সরেজমিনে প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। আগামীকাল সকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এ উপলক্ষে গতকাল জেলা সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে তথ্য সংগ্রহকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হাসান দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। সংবাদ সম্মেলনের কার্যক্রম ভিডিওর মাধ্যমে প্রদর্শনের পাশাপাশি কুমিল্লায় তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী পরিচালক ফারহানা আমিন, সহকারী পরিচালক মো. তারিক সালমান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. আশিকুল ইসলাম, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মইনুদ্দিন চিশতী, সহকারী প্রকৌশলী মো. ইউসুফ ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান মজুমদার। তাঁরা তথ্য সংগ্রহের পদ্ধতি ও কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের আওতায় দেশের আটটি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা এবং সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতির ভিত্তিতে নির্বাচিত ৭১ হাজার ৮৩১ জন উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে।

সভাপতি আরও জানান, কুমিল্লায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে ১৫৯ জন তথ্য সংগ্রহকারী ও ১৬ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণ এবং সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহ শেষে পিএমটি পদ্ধতিতে ডেটাবেজের তথ্য যাচাই-বাছাই করে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...

মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...

দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত

বিশেষ প্রতি‌নি‌ধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...

বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস ক...

 কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ বিষ...

কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত
কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটে...

মো.জাকির হোসেন  কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের নিশিন্তপুর নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
➤ বরুড়ার হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
➤ লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
➤ “১৬টি পূজামণ্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি”
➤ কুমিল্লায় তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাল
➤ বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
➤ মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবল নৌ-পুলিশের স্পিডবোট-শটগান
➤ চাঁদপুরে ইয়াবা সেবনে মাতলামি কারাদণ্ড ও জরিমানা
➤ মুরাদনগরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মিথ্যা গুজবে কান দিবেন না।।
➤ ব্রাহ্মণপাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৩, থানায় মামলা
➤ চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir