প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2026, 9:54 AM
বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার মোসা. উম্মে আয়মান ও একাডেমিক সুপারভাইজার মো. সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পূর্ণমতি এম এ মনসুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউছার শাহীন, খাড়াতাইয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, বাকশীমুল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মফিজুল ইসলাম, নিমসার তাহেরা জুনাব আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, মহিষমারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ, বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইদুল ইসলাম, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম এবং কালীকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের প্রভাষক মাসুম প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে মো. আবদুল মান্নানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় বুড়িচং উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...