...
শিরোনাম
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ⁜ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি ⁜ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা ⁜ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার ⁜ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন ⁜ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন। ⁜ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ ⁜ হোমনায় জাতীয় যুব দিবস পালিত ⁜ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: ⁜ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন ⁜ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান ⁜ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা ⁜ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম ⁜ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন ⁜ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2026, 10:07 AM

...
কুবিতে নারী শিক্ষার্থীদের ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের দাবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এমপির চিঠি News Image

‎কুবি প্রতিনিধি‎

‎দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের দাবি উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকল্পের প্রস্তাবনা জমা দিয়েছে। এবার প্রকল্পটি অনুমোদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) উম্মে ইসরাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
‎
‎চিঠিতে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাঁদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও নৈপুণ্য প্রদর্শনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি ইনডোর ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পরামর্শে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রকল্পের ধারণাপত্র প্রস্তুত ও অনুমোদনে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছেন।
‎
‎চিঠিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, জনাব মনিরুল হক চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-০৬ হতে প্রস্তাবিত “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ প্রকল্প” অনুমোদনের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
‎
‎এর আগে, গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ ও ক্রীড়া সামগ্রী প্রদানের বিষয়ে আবেদন করা হয়।
‎
‎লোকপ্রশাসন বিভাগ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, "আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা একটি ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা জরুরি। ছাত্রীরা তাদের ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা, উপযুক্ত পরিবেশ কিংবা সময়ের সীমাবদ্ধতার কারণে বর্তমান স্পোর্টস সুবিধা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তাই আমাদের জন্য আলাদা ইনডোর স্পোর্টস কমপ্লেক্স হলে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, জিম ও অন্যান্য খেলাধুলার সুযোগ তৈরি হতে পারে। তবে আমার মতে, শুধু আলাদা একটি ভবন নির্মাণ করলেই হবে না; সেখানে পর্যাপ্ত সরঞ্জাম, প্রশিক্ষক, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে।"

‎
‎এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, ‘২০ বছরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি। আমার প্রথম বক্তব্যেই বলেছিলাম, ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের জন্য আলাদা একটি ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করব। পরবর্তী সময়ে কয়েকজন নারী শিক্ষার্থীও আমার কাছে এসেছিলেন তাঁদের খেলাধুলার জন্য আলাদা ব্যবস্থা করতে। সেই পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের জন্য আবেদন করি এবং বিষয়টি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গেও আলোচনা করি। ক্যাম্পাসের উন্নয়ন ও নারী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তিনিও আগ্রহ প্রকাশ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে দ্রুত যেন কাজটি হয়, সেজন্য তিনি নিজেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছেন।
‎
‎তিনি আরও বলেন, 'আমি শুরু থেকেই বলে আসছি, স্টুডেন্ট ফার্স্ট—সেই নীতিতেই কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য সুন্দর, সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাসের পরিবেশ গড়ে তোলার পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সবার সহযোগিতায় এসব উদ্যোগ ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।’


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...

কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...

আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...

চৌদ্দগ্রামে মাটি  খুঁড়তে গিয়ে    অবিস্ফোরিত মর্টার শেল    উদ্ধার
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...

আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা    কর্মসূচির মধ্য দিয়ে পালন
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...

কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...

বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার মানিকপুর ইউনিয়নের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
➤ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
➤ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
➤ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
➤ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন
➤ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
➤ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ
➤ হোমনায় জাতীয় যুব দিবস পালিত
➤ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়:
➤ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন
➤ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত
➤ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান
➤ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা
➤ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম
➤ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
➤ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
➤ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir