প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Nov 2026, 9:10 AM
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক মিলে ১৬ জনের দায়িত্ব কাঁধে নিয়েছে- কলেজ অধ্যক্ষ
সজিব মাহমুদ
পরিসংখ্যান বিভাগে ৩ জন শিক্ষক ১৬ জন শিক্ষকের দায়িত্ব কাঁধে নিয়ে বিভাগের সার্বিক কার্যক্রম ও প্রোগ্রামে সকলের অংশগ্রহণ দেখে আমি আনন্দিত। তোমাদের জন্য এই বিষয়ে আমি প্রাণপণ চেষ্টা করেছি। এই সংকটেও আমাদের শিক্ষক ও তোমাদের সহযোগিতায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রতিবারের ন্যায় এবারেও ভালো করেছে।
পরিসংখ্যান বিভাগের স্ট্যাটভার্স-২০২৬’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঞাঁ এই কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমি তোমাদের বলছি হয়তো তোমরা জানো আমি এই মাসে বিদায় নিব,নতুন অধ্যক্ষ আসবে। আমার তৃপ্তি এখানেই আমি তৃপ্তি সহকারে পূর্ণ প্রস্তুতি নিচ্ছি।কেননা,আমি আসার পর ৪ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজগুলো খুব শীঘ্রই সম্পন্ন হবে আরও কাজ হবে।শতবর্ষী কলেজের তালিকায় ২৫ টি কলেজের মধ্যে ১৩ তম হয়েছে ভিক্টোরিয়া কলেজ। আগামী ২-৩ বছরে ভিক্টোরিয়া কলেজকে তোমরা অন্য রকমভাবে দেখবে।শাসনগাছা কোটবাড়ি সহ বিভিন্ন রুট দিয়ে ভিক্টোরিয়া কলেজে আসার যেই রাস্তাগুলোর কার্যক্রম আমরা দেখছি এবং শতবর্ষী কলেজ হওয়ায় বরাদ্দ পেয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলেজের জিয়া অডিটোরিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে ‘স্ট্যাটভার্স-২০২৬’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মজিদ, এ আরো উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেনসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ আরো বলেন, ‘তোমাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। ভবিষ্যতে তোমরাই এ কলেজের নাম উজ্জ্বল করবে। আমরা অধ্যক্ষরা আসব-যাব, কিন্তু তোমাদের প্রতি প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে যাঁরা দায়িত্ব গ্রহণ করবেন, তাঁদের সবাইকে সহযোগিতা করবে। তাহলেই প্রতিষ্ঠানের মানোন্নয়ন সম্ভব হবে।’
বিশেষ অতিথির বক্তব্য কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ বলেন, পরিসংখ্যান আমাদের অনার্স লাইফেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এটি অত্যন্ত প্রগতিশীল ও গতিশীল একটি বিভাগ। এই বিভাগের শিক্ষার্থীরা সবসময়ই উচ্চাকাঙ্ক্ষী ও কর্মক্ষেত্রে ঊর্ধ্বগামী থাকে।
পরিসংখ্যানের শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যালকুলেটরের প্রয়োজন হয়। আমি বিভাগীয় প্রধানকে বলেছি, খুব শীঘ্রই আমাদের বিভাগ থেকেই এই বিশেষ ক্যালকুলেটরগুলোর ব্যবস্থা করা হবে।আমাদের বিভাগে শিক্ষকের ঘাটতি রয়েছে। এই সংকট দূর করতে আমি ব্যক্তিগতভাবে বিভাগীয় প্রধানকে সাথে নিয়ে অতিথি শিক্ষকের ব্যবস্থা করতে বলেছি।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্মৃতি স্মরণ করেন। এ সময় তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...