প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2026, 8:24 AM
সৌদিআরবে ছুরিকাঘাতে নিহত খোরশেদ আলমের দাফন সম্পন্ন
মোঃ আক্তার হোসেন
সৌদি আরবে ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী মো. খুরশীদ আলমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রাম কুমিল্লার দেবিদ্বারের ভিরাল্লায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দফন হয়। এর আগে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাঁর লাশ দেশে এসে পৌঁছায়। নিহত মো. খোরশেদ আলম কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা উত্তরপাড়ার হাজী আনছর আলীর বাড়ির মৃত হাজী নুরুল ইসলামের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। চাকরিজীবন শেষে ২০১৭ সালে তিনি সৌদিআরবে যান এবং দেশটির আভা খামিজের মোসাইদ খালেদিয়া এলাকায় ফয়সাল আহমারী মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি
সেখানে লন্ড্রি ব্যবসায় শুরু করেছিলেন বলে জানান তার স্বজনরা।
নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার জানান, গত ১১ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে
দোকানের বকেয়া টাকা আদায় ও হিসাব-নিকাশ নিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার
বাসিন্দা ও দোকানের কর্মচারী আহাদ মিয়ার সাথে কয়েকজন সুদানি নাগরিকের কথা
কাটাকাটি হয়। একপর্যায়ে সুদানিরা আহাদের ওপর হামলা চালালে তাঁকে বাঁচাতে
এগিয়ে যান খোরশেদ আলম। এ সময় সুদানি সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে
খোরশেদ আলমকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই সৌদি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
নিহতের বড় ভাই আব্দুল মতিন জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমে
ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্থানীয় আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ এবং
গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে।
বর্তমানে মামলাটি চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, খোরশেদ আলম
চার কন্যাসন্তানের জনক ছিলেন। এর মধ্যে দুজন বিবাহিত এবং অপর দুজন অবিবাহিত।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবককে হারিয়ে তাঁর স্ত্রী ও কন্যাসন্তানসহ পুরো
পরিবার এখন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...