প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2026, 8:22 AM
নাঙ্গলকোটের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ
সাইফুল ইসলাম
নাঙ্গলকোটে ‘‘সবার আগে বাংলাদেশ’’ প্রোগ্রাম-দুই এর নৈমিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী ও টিম লিডারদের মাঝে পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লার গ্র্যান্ড ক্যাসেল হোটেল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে এই সভাটি অনুষ্ঠিত হয়। এসময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং টিম লিডারদেরকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘‘তারেক রহমান অনেক প্রত্যাশার একটি নাম’’ এই শিরোনামের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন, স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর চেয়ারম্যান মামুনুর রাশিদসহ
উপস্থিত অতিথিরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক
আমেরিকা প্রবাসী মামুনুর রশীদ মামুন। এসময় তিনি স্টাডি অব বাংলাদেশি
ন্যাশনালিজমের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং মেধাবী
শিক্ষার্থীদের নিয়ে আগামীতে বিএনপিকে মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছাতে
ঐক্যবদ্ধ হয়ে সবাই নিরলস ভাবে কাজ করার কথা ব্যক্ত করেন। তিনি আরো বলেন,
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক
চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান
এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়নে মেধাবী ছাত্র ও
যুবসমাজের বিকল্প নেই।
স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর ভাইস চেয়ারম্যান ও উপজেলা
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, স্টাডি অব
বাংলাদেশি ন্যাশনালিজম এর সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান
অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক ও আসমা শাহদাত, মুখপাত্র তোহা হাসান, নাঙ্গলকোট
উপজেলা স্বেচছাসেবকদল সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ, উপজেলা ছাত্রদল
নেতা মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না, মাসুদ আলম, ইব্রাহিম খলিল,
একেএম মনিরুল ইসলাম ও বেলাল হোসেন সহ আরো অনেকে।
জানা যায়, গত তিন মাস পুর্বে স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম এর
আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পরিবারকে নিয়ে ৩০টি নৈমিত্তিক
প্রশ্নের উত্তর অনলাইনের মাধ্যমে দেন শিক্ষার্থীরা। পরীক্ষায় চার উপজেলার মেধাবী
শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...