...
শিরোনাম
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী ⁜ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ⁜ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ⁜ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার ⁜ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি ⁜ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ⁜ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন ⁜ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ ⁜ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান ⁜ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে ⁜ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2026, 8:23 AM

...
পেশাগত দক্ষতা উন্নয়নে কুবি প্রেস ক্লাবের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা News Image

‎কুবি প্রতিনিধি‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আয়োজিত ‘তারুণ্যের ক্যানভাসে আগামীর সাংবাদিকতা’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিক ও শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

‎

‎শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎

‎সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎

‎কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু), দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড প্রেস ইন্সটিটিউটের বাংলাদেশের ফেলো সামছুদ্দিন ইলিয়াস এবং বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার ও ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) এর সাবেক সম্পাদক এস. এ. এম. মাহফুজুর রহমান।

‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কুবি প্রেস ক্লাব। ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

‎

‎

‎সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, “আপনাদের কাছ থেকে আমরা যে বিষয়টি আশা করি, তা হলো সত্য ও মিথ্যা উদ্‌ঘাটন করা। কোনো সংবাদ প্রকাশের আগে তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতাকে সমাজের দর্পণ ও বিবেক বলা হয়। আপনারা সমাজের নানা অসংগতি তুলে ধরছেন, যাতে সেসবের ভিত্তিতে প্রশাসন সুশাসন নিশ্চিত করার দিকে এগিয়ে যায়। এটাই বাস্তবতা। রাষ্ট্রে কোথাও না কোথাও জবাবদিহির জায়গা থাকতে হবে। আমাদের আহ্বান থাকবে, দ্রুততার সঙ্গে কে আগে সংবাদ প্রকাশ করতে পারল, সেটিকে গুরুত্ব না দিয়ে সংবাদের মান এবং সত্যতা যাচাইকে প্রাধান্য দিন। আপনারা যদি এসব বিষয় বিবেচনা করে সংবাদ প্রকাশ করেন, তাহলে জাতি উপকৃত হবে। আজ প্রেস ক্লাবের এত সুন্দর কর্মশালায় আসতে পেরে আমি খুবই আনন্দিত।”

‎

‎তথ্য কমিশনার ও ইউএনবির সাবেক সম্পাদক এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, “অনেক সময় সংবাদের শিরোনামের সঙ্গে গল্পের কোনো মিল থাকে না, এটিকে বলা হয় ক্লিকবেট জার্নালিজম। আমি কখনো ক্লিকবেট জার্নালিজমের পক্ষে ছিলাম না, এখনো নই। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। গল্পের ভেতরে যা নেই, শুধু ভিউ পাওয়ার জন্য তা শিরোনামে দেওয়া হয়। দিন শেষে কেউ সাংবাদিকতার কথা বলে না, বলে ভিউয়ের কথা। আমি এই ভিউনির্ভর সাংবাদিকতার পক্ষে নই। সাংবাদিকতার জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সাংবাদিকতা একটি শিল্প। এই শিল্পের সঙ্গে যুক্ত হতে হলে ভাষার সঙ্গে গভীর সম্পর্ক থাকতে হবে।"

‎

‎তিনি আরও বলেন, “আমরা যে আতঙ্কিত ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তা থেকে সমাজকে রক্ষা করতে হলে সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে জানতে হবে। নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না। সাংবাদিক এই সমাজেরই একজন সদস্য, তবে তিনি একজন সমৃদ্ধ ও আলোকিত সদস্য। তাই সাংবাদিকতার জন্য সামগ্রিক প্রস্তুতি প্রয়োজন। আর সেই প্রস্তুতি হলো জ্ঞান অর্জন। জ্ঞানের দুটি ভাগ রয়েছে। একটি হলো বুদ্ধি তৈরি করা, অন্যটি প্রযুক্তিগত জ্ঞান। এখনকার সাংবাদিকতা শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তিগত জ্ঞান কীভাবে ব্যবহার করতে হবে, সেটিও জানতে হবে। বুদ্ধি, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা সব মিলিয়েই সাংবাদিকতা।”

‎

‎কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, “কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শ্রদ্ধেয় প্রশিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় সাংবাদিক সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের দুই দিনব্যাপী আয়োজনে সহায়ক প্রতিষ্ঠান কুমিল্লা শহরের স্বনামধন্য কুটুমবাড়ি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজকে অনেক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের লেখালেখির মানোন্নয়ন, আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা। এ প্রশিক্ষণ ব্যবহারিক জীবনে প্রয়োগ করলে আগামীর সাংবাদিকতা আরো সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করি।”

‎



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...

শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...

মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...

কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...

দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...

“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...

নাজমুল করিম ফারুক,  তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...

ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...

. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
➤ জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
➤ দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
➤ “এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে দুই ভাই বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগী গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্মসাতের অভিযোগ
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লায় ইনার হুইল ক্লাব বুড়িগঙ্গার মানবিক উদ্যোগ, প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ইলেকট্রিক হুইলচেয়ার
➤ চাঁদপুর নৌ রুটে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১ জন নিহত, আহত ২
➤ ব্রাহ্মণপাড়ায় আগাম মুলা চাষে কৃষকের হাসি
➤ বুড়িচংয়ে আদর্শ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
➤ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন
➤ জগন্নাথপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুয়েলের গণসংযোগ
➤ পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান
➤ চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ রাজিব- সেলিনা ৪৬ বছর পর বাংলাদেশে এসে খুঁজছে বাবা- মাকে
➤ তিতাসে স্থানীয় এমপির সংবর্ধনা মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir