প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2026, 10:14 AM
ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে জাতীয় বিল্পব ও সংহতি দিবস পালন
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের প্রভাষক মোঃ হোসেন আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মনিরা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান, জেনারেল মেকানিক্স বিভাগের ইন্সট্রাক্টর মোঃ আবু কাউছার, সিনিয়র ইন্সট্রাক্টর আবদুল জলিল ভূঁইয়া এবং সহকারী শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দিবসটির ইতিহাস, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং দেশপ্রেম ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...