প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2026, 8:44 AM
চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত অংশ নিলেন ৫ শতাধিক শিক্ষার্থী
এমরান হোসেন বাপ্পি
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে
৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী চৌদ্দগ্রাম মাদরাসা-ই-হোসাইনিয়া দারুল
উলুমের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মুফতি সাইয়েদ আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায়
চৌদ্দগ্রাম উপজেলার প্রায় ৩০টি মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী
অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৩৫ জন শিক্ষার্থী জেলা পর্যায়ের
প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়। পর্যায়ক্রমে জেলা ও জাতীয় পর্যায়ের ধাপ
অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের
ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ,
চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও চৌদ্দগ্রাম মাদরাসা-ই-
হোসাইনিয়া দারুল উলুমের মুহতামিম হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ
জাকারিয়া।
সভাপতির বক্তব্যে তিনি কোমলমতি শিশুদের প্রতি যথাযথ যত্ন নিয়ে পবিত্র
কোরআন ও ধর্মীয় শিক্ষার প্রচার-প্রসারে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার
আহ্বান জানান। একই সঙ্গে শিশুদের জন্য প্রহারমুক্ত, শোষণমুক্ত ও
নির্যাতনমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে প্রকৃত কোরআনের খাদেম
হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধ করেন।
তিনি আরও বলেন, চৌদ্দগ্রাম উপজেলার মাদরাসাগুলোর শিক্ষার মান
আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই।
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক
পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে এ আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ,
চৌদ্দগ্রাম উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল
কাইয়ুম, গুনবতী জামিয়া ফারুকিয়ার পরিচালক মাওলানা ইসমাইল, মিয়ার
বাজার রহমানিয়া মাদরাসার পরিচালক মুফতি জালাল উদ্দিন, সংগঠনের
সেক্রেটারি হাফেজ আব্দুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি জাকারিয়া
আমিনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ
সম্পাদক হাফেজ ইমদাদুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাফেজ আব্দুল মান্নান, মাওলানা
সাইফুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ ইকবাল, মাওলানা সাখাওয়াত
হোসাইন, মাওলানা আব্দুল হালিম, আলহাজ মোশাররফ হোসেন, দিপু
চৌধুরীসহ উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও গণ্যমান্য
ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও
অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...